জগন্নাথপুর প্রতিনিধি | ২৩ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে শ্রীরামসী আরশ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির সভাপতি মনজুরুল আমিন দুয়েল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেট ব্রিটেন প্রবাসী আমির হোসেন, মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আঙ্গুর আলী ও মুক্তিযোদ্ধা ইলিয়াস আলি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মালেক, এলাকার সমাজ সেবক জাহানে আলম বাদসা, আশিক আলী, দুদু মিয়া, আওয়াল মিয়া, ফয়ছল আহমেদ, আব্বাস আলী, মুহিবুর রহমান মুহিব, বাবলু মিয়া, আব্দুল মুমিন, সুনু মিয়া, তানবির আলম পিয়াস, খালেদ মিয়া প্রমুখ।