কানাইঘাট প্রতিনিধি | ২৩ জানুয়ারী, ২০১৭
সিলেটের কানাইঘাটের লোভাছড়ায় পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মাটি ধ্বসের ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক সুহেল আহমদ (২৫) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাজেরটেক গ্রামের আবুল কাশেমের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সোমবার সকাল ১০টার দিকে লোভাছড়ায় মাটিতে গর্ত করে পাথর তোলার সময় গর্তের পাড় ধ্বসে পড়ে সুহেল গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের মৃতদেহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রেই রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।