Sylhet Today 24 PRINT

মাধবপুরে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৭

মাধবপুরে ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মাধবপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজারের মাতৃভান্ডারকে ১১ হাজার, বিউটি হোটেলকে ৬ হাজার এবং মাছরাঙ্গা কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

এসময় মাধবপুর থানার এসআই গোপেশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.