Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে তিন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত সাকুয়া এলাকার যুবদল নেতা মইনুল হত্যাসহ ট্রিপল মার্ডার মামলার অন্যতম পলাতক আসামি সাগর বাহিনীর প্রধান ক্যাডার আকলুস মিয়াকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) রাতে শহরের নতুন বাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আকলুছ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকুয়ার মুড়াল পাটলী গ্রামের মৃত নজির মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুজিত রায় ও এএসআই জয়ন্ত'র নেতৃত্বে একদল পুলিশ শহরের নতুন বাজার মোড়ে অভিযান চালিয়ে আকলুছকে গ্রেপ্তার করে। উপজেলার ছোট সাকুয়া গ্রামে ২০১১ সালে যুবদল নেতা মইনুল ইসলাম হত্যা, ২০০৯ সালে ইছরাতুন্নেছা ও ২০১১ সালে ইছুব হত্যা মামলাসহ আরো অন্যান্য মামলার অন্যতম প্রধান আসামি আকলুছ দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।

উল্লেখিত মামলাগুলোর চার্জশিট ইতিমধ্যে আদালতে প্রদান করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.