Sylhet Today 24 PRINT

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ জানুয়ারী, ২০১৭

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় একটি হোটেলের সাইানবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর বাজারের লাল বাজার এলাকার আল আমিন হোটেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কবির আহমদ ও আনসার আলীর অবস্থা আশঙ্কাজনক। তাদের সাথে রিপন দাস নামে আরেকজন আহত হয়েছেন। তিনজনকেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাল বাজারের আল আমিন হোটেলের সামনে সাইনবোর্ড লাগানোর জন্য তৃতীয় তলায় উঠেন ৩ শ্রমিক। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বৈদ্যুতিক তারের সাথে ঝুলে যান এবং বাকি দুজন ৩ তালা থেকে মাটিতে পরে যান।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোটেলের ব্যবস্থাপক লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.