সিলেটটুডে ডেস্ক | ২৪ জানুয়ারী, ২০১৭
জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা আরতি পুরকায়স্থ (৭০) আর নেই।
সোমবার(২৩ জানুয়ারি) সকাল নয় ঘটিকায় শিবগঞ্জস্থ নিজ বাসভবনে হ্দরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন।