Sylhet Today 24 PRINT

হাওয়াপাড়ায় ভবন ভাঙতে গিয়ে শ্রমিক নিহত, কাউন্সিলরসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০১৭

সিলেট নগরীর হাওয়াপাড়ায় একটি ভবনের বর্ধিতাংশ ভাঙ্গতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় কাউন্সিলরসহ ২ জন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. শাহাব উদ্দিন (২৫)। আহতরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাভেদ আহমদ ও স্থানীয় বাসিন্দা রুমান আহমদ।

স্থানীয়রা জানিয়েছেন, হাওয়াপাড়ায় দিশারী আবাসিক এলাকার ৭৬/১ নং বাসার বাসিন্দা মো. মনোয়ার হোসেনের বাসার বিপরীতে অবস্থিত মরহুম মুসলীম আলীর ছেলের বাসা। ঐ বাসার বর্ধিতাংশটি দুটি ভিমের উপর খাড়া ছাদ ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

মঙ্গলবার ঐ বর্ধিতাংশ ভাঙতে শ্রমিক শাহাব উদ্দিনকে নিয়োগ করেন মো. মনোয়ার হোসেন। শাহাব উদ্দিন ভবন ভাঙার কাজ শুরু করতেই দুর্বল ভিতের উপর দাঁড়ানো ছাদের মতো ঐ অংশটুকু ধসে পড়ে। এতে আহত হন শাহাব উদ্দিন, রুমান আহমদ ও কাউন্সিলার জাভেদ আহমদ।

তাদেরকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। রুমান আহমদের পায়ের হাড় ভেঙ্গে গেছে বলে জানা গেছে। তবে কাউন্সিলর জাভেদকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.