Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান চক এলাকায় নম্বর বিহীন একটি ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম পাপ্পু দে (১২)। সে সাচান চক এলাকার প্রজলিত দের ছেলে।

জানা যায়, নম্বর বিহীন ট্রাক্টর ওই এলাকার মাটি বহন করছিলো। এ সময় শিশু পাপ্পু ট্রাক্টরের পেছন দিকে উঠতে গেলে গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চারখাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দেবাশিষ শর্মা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমদ আলীর সুপারিশে জেলা প্রশাসক জয়নাল আবেদীন লাশ ময়না তদন্ত ছাড়া সৎকারের অনুমতি প্রদান করেন। মঙ্গলবার শিশু পাপ্পুর সৎকার সম্পন্ন হয়েছে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.