Sylhet Today 24 PRINT

সিলেটের পাথর ভাঙ্গার মেশিন নির্দিষ্ট এলাকায় স্থানান্তরে হাইকোর্টের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৭

সিলেটের পাঁচ উপজেলায় থাকা অনুমোদিত পাথর ভাঙার মেশিনগুলো (স্টোন ক্রাশিং মেশিন) নীতিমালা অনুসারে তিন মাসের মধ্যে স্টোন ক্রাশিং জোনে স্থানান্তরিত করতে হবে । আর যাদের অনুমোদন নেই তাদের উচ্ছেদ করতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি চলমান তদারকিতে থাকবে জানিয়ে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে স্টোন ক্রাশিং নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির করা রিটের পরিপ্রেক্ষিতে হওয়া এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

পাঁচটি উপজেলা হলো সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.