নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারী, ২০১৭
সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। বুধবার বিকেল ৩টায় কলেজের অডোটেরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ডাক্তারকে রোগীদের সাথে মিশতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে ডাক্তারদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দেশ থেকে জঙ্গী দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি ওষুধ সঠিকভাবে রোগীদের মাঝে বন্টন করা সংশ্লিষ্টদের অবশ্য কর্তব্য।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এডিশনাল সেক্রেটারি হাবিবুর রহমান খাঁন, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (এডমিন) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুছ সবুর মিয়া, সিলেট বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপাধক্ষ্য অধ্যাপক নন্দ কিশোর সিনহা প্রমুখ।
এরআগে প্রতিমন্ত্রী ওসামনী হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন।