Sylhet Today 24 PRINT

আইজিপি পদক পেয়েছেন মাধবপুর থানার এসআই মমিনুল

মাধবপুর প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৭

মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম আইজিপি পদক পেয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল ইসলাম বিপিএম, পিপিএম তাকে আইজিপি পদক পরিয়ে দেন।

তিনি মাধবপুর থানায় থাকাবস্থায় অপরাধ দমন, দাগী অপরাধী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র উদ্ধার করেন। এ কারণে তিনি এ বছরে এ পদকে মনোনীত হন। গত বছরেও তিনি আইজিপি পদক পেয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.