নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০১৫
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও যৌন হয়রানী বন্ধের দাবীতে সিলেটে অন্দোলন অব্যাহত রয়েছে। বর্ষবরনে বিভিন্ন স্থানে যৌন নীপিড়কদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ সকালে নগরীরর শহীদ মিনার প্রাংগনে মানববন্ধন কর্মসূচী পালন করেন সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
লাইটার ফাউন্ডেশনের সহায়তায় মানববন্ধনে প্রতিবাদী ব্যানার-প্লাকার্ড- ফেস্টুন হাতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।