সিলেটটুডে ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৭
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমাদের গর্ব, অর্থমন্ত্রীর সফলতার কারণেই দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনার হাতে দেশ ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
অর্থমন্ত্রীর ৮৪তম জন্মদিন পালন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি-সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে, মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরীর পরিচালনায় ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি-সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির ৮৪তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল খালিক, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, শ্রম বিশয়ক সম্পাদক জুবের খান, সিলেট জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানচেস্টার আওয়ামীলীগ সভাপতি সুয়াবুর রহমান, মহানগর সেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি মুহিব উস সালাম রিজবী, জেলা তাতী লীগ সভাপতি বাদশা গাজী, মেহেদী কাবুল, ওয়েলস আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা সাজোয়ান আহমদ, লাভলু মিয়া, জমসেদ সিরাজ, মো. কবির আলম, কালাম আহমদ, খুরশেদ সিরাজ, নাবিল হোসেন চৌ. নিজাম উদ্দিন, খায়রুল জুবেল প্রমুখ।