সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে পাচারকালে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর সীমান্ত থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত শিশুরা হলো- ছাতক উপজেলার লেবার পাড়ার আব্দুল করিমের ছেলে নাসির উদ্দিন (৯) ও মমশর আলীর ছেলে হাবিবুর রহমান (১০)।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় শিশু নাসির ও হাবিব কান্নাকাটি করছিল। স্থানীয়দের তারা জানায়, ভাঙ্গাড়ি ব্যবসায়ী সফিক মিয়া ঠেলা গাড়ি ঠেলার জন্য তাদের ওই ঐলাকায় নিয়ে আসেন।
পরে স্থানীয়রা অভিভাবকদের ডেকে এনে রাতেই তাদের হাতে শিশু দুটিকে হস্তান্তর করেন।