Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন টিলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বাপার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০১৭

কোম্পানীগঞ্জের শারফিন টিলায় অবৈধ্যভাবে পাথর উত্তোলনকালে একাধিক শ্রমিকের মর্মান্তিক প্রানহানির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা।  

বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় এ ঘটনার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাপা আয়োজিত নাগরিকবন্ধন কর্মসুচি থেকে এ দাবী জানানো হয়।  বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম সংগঠনের পক্ষ্য থেকে দেয়া মূল বক্তব্যে এ দাবি জানান।

তিনি বলেন, সিলেটের পাহাড় নদী লুটে শেষ করছে পাথরখেকো চক্র।  এদের এই লাগামহীন লুটপাটের পেছনে রয়েছে প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা ও এক শ্রেনীর রাজনৈতিক নেতা। এই ঘটনার মূল কারন বের করতে হলে প্রশাসনের গাঁ বাচানো তদন্ত কমিটি দিয়ে কিছু হবে না।  প্রয়োজন উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।

সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নাগরিকবন্ধন কর্মসুচীতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী,  সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহম মিশু ও সাধারন সম্পাদক রজত গুপ্ত, সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ,সারী বাঁচাও আন্দোলনের আহবায়ক আব্দুল হাই আল হাদী, সিলেট কল্যান সংস্থা-এর সভাপতি এহছানুল হক তাহের, কুলাউড়া উপজেলা জাসদ-এর সাধারন সম্পাদক আলমগীর আলম শাহান, নাগরিক মৈত্রী সিলেটের সমর বিজয় সি শেখর, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট-এর এডভোকেট সাব্বির আহমদ, ভূমিসন্তান বাংলাদেশ এর আশরাফুল কবির, সাবেক যুবলীগ নেতা আজাদ হোসেন, সুরমা রিভার ওয়াটারকিপার-এর বদরুল ইসলাম চৌধুরী ও সুপ্রজিত তালুকদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সংগঠক খালেদ মুর্শেদ মুন্না,  এনায়েতুল বারী মুন, সালেহ নাহিদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.