হবিগঞ্জ প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০১৭
গরীব ও অস্বচ্ছল ৬০ জন রোগীদের মধ্যে বিনামূল্যে কানে শোনার যন্ত্র বিতরণ করা হয়েছে। ৫ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কিবরিয়া মিলনায়তনে হিয়ারসের সহযোগীতায় তরফদার হিয়ারিং সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান, গলা বিভাগের প্রধান, অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, শিল্পপতি গোলাম মাহীদ মনসুর, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন কলেজের উপাধ্যক্ষ অজয় কুমার দাস, কবি তাহমিনা বেগম গিনি, শাহ আশরাফউদ্দিন শামীম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল।
বক্তব্য রাখেন, অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, তরফদার হিয়ারিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হাসান তরফদার, আবু হেনা মোস্তফা কামাল, শফিকুল বারী আওয়াল, অধ্যক্ষ রফিক আলী প্রমূখ।
সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার তার বক্তব্যে বলেন, দেশের মোট জনগোষ্টির ৩০ ভাগ লোক কানের বিভিন্ন রকম সমস্যায় ভোগছেন। এর মধ্যে ২ ভাগ লোক কানে একেবারেই শুনতে পান না। এ সমস্যাকে রোধ করতে হলে মাইক, হর্ণ বাজানো নিয়ন্ত্রিত করে শব্দ দূষণ রোধ করতে হবে। তিনি বলেন, ২০১৪ সাল থেকে প্রতি বছর সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় কানের মারাত্মক সমস্যাগ্রস্থ ১০০জন রোগী বিশেষ করে শিশুদেরকে ব্যয় বহুল চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। অদূর ভবিষ্যতে হিয়ারস এর উদ্যোগে হবিগঞ্জে আরো ১০০জন রোগীর মধ্যে বিনামূল্যে কানে শোনার যন্ত্র বিতরণ এবং ঠোট কাঁটা, তালুকাটা রোগীদের চিকিৎসার জন্য ক্যাম্প করা হবে।
বিভিন্ন বক্তা গত ৮ বছর যাবৎ তরফদার হিয়ারিং সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের প্রশংসা করেন।
পরে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ১৬০০ রোগীর মধ্য থেকে বাছাই করা ৬০জন রোগীর হাতে বিনামূল্যে কানে শোনার যন্ত্র তুলে দেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ ওয়াহাব। ঘোষণায় ছিলেন শবনম আফরোজা ডেইজী। পরে স্থানীয় শিল্পীরা ও ঢাকা থেকে আগত শিল্পী তপন চৌধুরী, জানে আলম ও মুন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।