Sylhet Today 24 PRINT

শাল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

উপজেলার শ্রীহাইল গ্রামে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত মো. সজল মিয়া (১৮) শ্রীহাইল গ্রামের মৃত মো. আব্দুল আলীমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীহাইল গ্রামের অরুপ মিয়ার সঙ্গে একই গ্রামের মো. ডালিম মিয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়। গুরুতর আহত সজল মিয়াকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.