Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ১৩ মামলার পলাতক আসামি ডাকাত ফুল মিয়া গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৮ জানুয়ারী, ২০১৭

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা কুখ্যাত ডাকাত ফুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাত ফুল মিয়া উপজেলার শংকরসেনা গ্রামের মৃত আঃ হাসিম এর ছেলে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই সৈয়দ মাহবুবুর রহমান, এসআই রফিকুল ইসলামসহ একদল পুলিশ বাহুবল থানা পুলিশের সহযোগিতায় ফুল মিয়াকে গ্রেপ্তার করে। ফুল মিয়া ডাকাতি ও হত্যা মামলাসহ ১৩টি মামলার পলাতক আসামি। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.