Sylhet Today 24 PRINT

বিছানাকান্দি সীমান্তে ১৮টি ভারতীয় গরু উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ২৮ জানুয়ারী, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৮টি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ জানুয়ারি) বিছানাকান্দি সীমান্তের লিডারবস্তি এলাকা দিয়ে পারাপারের সময় গরুগুলো উদ্ধার করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের একটি টহল দল।

বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে চোরাকারবারীদের আনা ১৮টি গরু উদ্ধার করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.