Sylhet Today 24 PRINT

উড়ছে ঘুড়ি আকাশ পানে

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০১৭

ঘুর ঘুর ঘুর ঘুরছে ঘুড়ি, পাকে পাকে আহা নীল সাদা সবুজ হলুদ, উড়ছে ঘুড়ি ঝাঁকে ঝাঁকে, ছোট ছোট ছোটে ছেলে মেঘের কাছে, আহা মন মন মনে মনে যাচ্ছে ছেলে সব কিছু ফেলে... মৌসুমের ভৌমিকের এই গান শুনলেই একটু বয়স্কদের মন ছুটে যায় শৈশবে।

আর নাগরিক জীবনে বেড়ে ওঠা বর্তমানকার শৈশব তো ঘুড়ি উড়ানোর সাথেই পরিচিত হয়।  আবহমান বাঙালির এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে চলছে দিনব্যাপী ঘুড়ি উৎসব। এই উৎসবের আয়েআজন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান।

 সকালে উৎসব উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এসময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়াংগন ও সাংস্কৃতিক অঙ্গনের নেতবৃন্দ।

উৎসবে যোগ দিতে সকাল থেকেই রঙবেরঙের ঘুড়ি নিয়ে মাঠে আসতে থাকেন প্রতিযোগিতারা। এরপর অকাশে উড়তে থাকে রং-বে-রংয়ের বাহারি ঘুরি। বিভিন্ন আকৃতি ও রংয়ের ঘুড়ি নিয়ে শতাধিক প্রতিযোগী ঘুড়ি ওড়ানো ও প্রদর্শনীতে অংশ নেয়।  ছোট-বড় সবার অংশগ্রহণের মধ্যদিয়ে মুখরিত পুরো মাঠ।

এছাড়াও দিনভর সাস্কৃতিক অনুষ্ঠান ও ঘুড়ি কাটা কাটি প্রতিযোগিতার আয়োজন রয়েছে উৎসবে।

প্রসঙ্গত, ২০১১ সালে কাউন্সিলর আজাদ প্রথম ঘুড়ি উৎসবের আয়োজন করেন। দ্বিতীয় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। কয়েক বছর বিরতি দিয়ে এবার আয়োজন করা হচ্ছে ৩য় ঘুড়ি উৎসব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.