সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০১৫
সুনামগঞ্জে মৃদু ভূমিকম্পে শহরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাটল দেখা দিয়েছে। শহরের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাটল দেখা দেয়ায় তাড়াহুড়ো করে শেণিকক্ষ থেকে বেরুতে গিয়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। শহরতলির মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বেশ কিছু ফাটল দেখা দিয়েছে।
তবে গতকালের চেয়ে আজকের ভূকম্পনে আতঙ্ক ছিল বেশি। আতঙ্কিত মানুষ রাস্তায় বেড়িয়ে পড়েন। অভিভাবকরা স্কুলে এসে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ায় সংশ্লিষ্টরা সাময়িক স্কুল ছুটি দিয়েছেন। এখনো ভূমিকম্পে আতঙ্কে আছে সাধারণ মানুষ। এখন পর্যন্ত বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।