Sylhet Today 24 PRINT

টিমওয়ার্কের মাধ্যমে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে: মঈনউদ্দিন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০১৭

মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মঈন উদ্দিন বলেছেন, জাতীয় উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। তাই দেশের শিক্ষার উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অনেক জ্ঞানী গুণী ও সুধীজনের জন্ম দিয়ে যাচ্ছে। শিক্ষক-অভিভাবক এবং পরিচালনা কমিটি মিলে টিমওয়ার্কের মাধ্যমে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে। যাতে করে আমাদের শিক্ষার্থীরা দেশ বিদেশে এলাকার সুনাম বৃদ্ধি করতে পারে।

শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিংগেরকাছ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবারক আলীর মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে একটি টিমের মাধ্যমে কাজ করতে পারলে সাফল্য আসবেই। তার অক্লান্ত সহযোগিতার ফলে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ১৪টি গোল্ডেন এ প্লাসসহ ৩৮ জন এ প্লাস এবং ৮৫ জন এ পেয়ে মোট ১২৩ জনই উত্তীর্ণ হয়েছে।

সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আবারক আলীর সভাপতিত্বে ও হাফিজ আরব খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মো. শাহেদুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশিরউদ্দিন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. নিজামউদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্রী রেহেনা আক্তার পপি।

অনুষ্ঠানে সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য আকবর আলী বাবু মেম্বার ও মো. রজব আলী, সাজ্জাদ মিয়া, নুর আলী, আব্দুল মজিদ মেম্বার, ইরণ মিয়া মেম্বার, আব্দুল কাদির, মিরাশ আলী, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, আকবর আলী, ফয়সল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিংগেরকাছ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম আব্দুন নূর।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.