Sylhet Today 24 PRINT

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ইমজার অবস্থান কর্মসূচি রোববার

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ জানুয়ারী, ২০১৭

দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর চড়াও হয়ে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ (রোববার) অবস্থান কর্মসূচি পালন করবে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা, সিলেট।

সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকল সংবাদকর্মী এবং সচেতনমহলের প্রতি অনুরোধ জানিয়েছেন ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক সজল ছত্রী।

উলে­খ্য বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই হরতাল চলছিল। কোনো কারণ ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ করার সময় তুলে নিয়ে পুলিশ এই দুই সংবাদমাধ্যমকর্মীকে বেধড়ক মারধর করেন। এসময় তারা সাংবাদিকবিদ্বেষি কথাবার্তাও বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.