Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৬ এপ্রিল, ২০১৫

 হবিগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্থানীয় আরডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউিনিস্ট পার্টির সাবেক সভাপতি ও উপদেষ্ঠা মঞ্জুরুল আলম খান।

আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম সামীর শুভ, পিযুষ চক্রবর্তী, হাবিবুর রহমান, মুকুল আচার্য্যী, ইমদাদুল হোসেন খান ও মাহমুদা খাঁ প্রমুখ।

এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অ্যাডভোকেট আব্দুল মোতালিব। সকাল ১১টায় ছাত্র ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.