ওসমানীনগর প্রতিনিধি | ২৯ জানুয়ারী, ২০১৭
সিলেটের ওসমানীনগরে রোববার (২৯ জানুয়ারি) শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় ৮টি বিদ্যালয়সহ ১১টি ষ্টল অংশ নিয়েছে। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করে।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এসএম নাসিমুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আতাউর রহমান, সাবেক সভাপতি মোঃ কবির উদ্দিন আহমদ, আ’লীগ নেতা আবদাল মিয়া, জাপা নেতা সুফি মাহমুদ, সাম্যবাদী দল নেতা কমরেড আফরোজ আলী, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আবুল লেইছ, হেলেন বেগম চৌধুরী, সাইফুল ইসলাম, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, যুবলীগ নেতা আনা মিয়া, স্বেচ্চাসেবকলীগ নেতা চঞ্চল পাল, ঝলক পাল প্রমুখ।
মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা আলু ও লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন, বায়ু চালিত পাখা থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করেন।