সিলেটটুডে ডেস্ক | ২৯ জানুয়ারী, ২০১৭
সিলেট জেলা প্রশাসন ও হিজড়া কল্যাণ সংস্থার উদ্যোগে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে হিজড়া জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণী করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, হিজড়া কল্যাণ সংস্থা ও নারী উদ্যোক্তা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী শাহিদা শিকদার প্রমুখ।