Sylhet Today 24 PRINT

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বৃন্দাবন কলেজে শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৬ এপ্রিল, ২০১৫

পিরোজপুর জেলার ভান্ডারিয়া সরকারি কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মোনতাজুল ইসলামকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার লাঞ্চিত করার প্রতিবাদে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

রোববার সকাল সাড়ে ১১টায় কলেজের সামনের রাস্তায়  সকল শিক্ষক কর্মকর্তাগণ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। মানববন্ধন শেষে অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, গিয়াস উদ্দিন চৌধুরী, তোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম ও অহিদুর রহমান।

বক্তারা আলোচিত সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা অভিযোগ দিয়ে বর্বরোচিত লাঞ্চনার অভিযোগ এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.