Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রোববার (২৯ জানুয়ারি) সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে অভিযান চালিয়ে সামছুল হককে গ্রেপ্তার করে। অপর দিকে, রোববার (২৯ জানুয়ারী) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক গ্রামে অভিযান চালিয়ে আহাদ মিয়াকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার উপপুলিশ পরির্দশক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.