বড়লেখা প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর অর্থে ১টি কলেজ, ২টি মাদ্রাসার ¯œাতক ও সমমান পর্যায়ের ১৫৯ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির প্রায় ৮ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল রোববার নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
উপবৃত্তি বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিলানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, প্রভাষক সমর কান্তি দেব, বেলাল উদ্দিন প্রমুখ।