Sylhet Today 24 PRINT

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৭

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলায় কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ গ্রহণ করেন।

মৌলভীবাজার টিভি জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমসাদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, মৌলভীবাজার টিভি জানালিস্ট এসোসিয়েশন যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হামিদ, মাই টিভির প্রতিনিধি সঞ্জয় কুমার দে, ইন্ডিপেন্ডেন্ট টিভির আব্দুর রব, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগি সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ,নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার টিভি জানালিস্ট এসোসিয়েশনের সহযোগী সদস্য আলী হোসেন রাজন প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অবজারভার জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ, একাত্তর টিভি জেলা প্রতিনিধি বিটিভি আহমেদ ফারুক মিল্লাদ,জেলা প্রতিনিধি হাসনাত কামাল,যমুনা টিভি জেলা প্রতিনিধি আফরোজ আহমদ,দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী,মানবজমিন ষ্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দ্দিন ,গাজী টিভি জেলা প্রতিনিধি হৃদয় দেবনাথ, বিজয় টিভি জেলা প্রতিনিধি জাফর খান,চ্যনেল এস জেলা প্রতিনিধি তাপস দাশ, ,দৈনিক ভোরের পাতা এস এ কাঁকন, প্রথম ভোর জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খাঁন, বাংলা নিউজ জেলা প্রতিনিধি এমদাদুল হক, প্রথম ভোর জেলা প্রতিনিধি আবু হানিফ, মৌলভীবাজার টিভি জানালিস্ট এসোসিয়েশনের সহযোগী সদস্য জুলফিকার আলী ভুট্টো, আমীর হোসেন, মঞ্জু বিজয় চৌধুরীসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন করে গণতন্ত্র সংরক্ষণ ও বিকাশ ঘটানো যাবেনা। সংবাদকর্মীদের নিরাপদ কর্মক্ষেত্রের পরিবেশ বজায় রাখার আহবানও জানান তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.