Sylhet Today 24 PRINT

শ্রীপুর পাথর কোয়ারিতে অভিযানে এক্সোভেটর জব্দ, ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০১৭

ফাইল ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ২টি এস্কোভেটর মেশিন জব্দ করা হয়েছে।

এসময় এস্কোভেটরের চালক সাদ্দাম ও আলমগীরকে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত দুটি এস্কোভেটর মেশিন জব্দ করা হয়।

সিলেটের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন রাসেল এই অভিযানে নেতৃত্ব দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.