Sylhet Today 24 PRINT

মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) ভোর রাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া (২৭), নুর আলমের ছেলে রুবেল মিয়া (২৫), রহমত আলীর ছেলে সোহেল মিয়া (২৫) ও মকবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম খান শুক্কুর।

গ্রেপ্তারকৃতরা একাধিক ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.