Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৮শ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ৩০ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় “বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন”র উদ্যোগে সুজানগর ইউনিয়নের ৮০০ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় স্থানীয় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এতে এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে ও সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মজিদ নিকুর সঞ্চালনায় প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, এসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফ মুহিত ছয়েফ, গাংকুল পঞ্চগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফ হায়দার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী, বড়লেখা ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, সুজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছিত, আওয়ামী লীগ নেতা ও আগর-আতর ব্যবসায়ী মুহিত আহমদ মুকুল প্রমুখ। অনুষ্ঠান শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম আগর-আতর শিল্পের কারখানা পরিদর্শন করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.