Sylhet Today 24 PRINT

সাহসের সঙ্গে নিরপেক্ষতা রক্ষা করে এগিয়ে যাবে সিলেটটুডে : ইকবাল আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সাহসের সঙ্গে নিরপেক্ষতা রক্ষা করে এগিয়ে যাবে। জাতীয় উন্নয়ন ও সিলেটের উন্নয়ন নিয়ে সিলেটটুডে কাজ করবে।

মঙ্গলবার নগরীর হোটেল গোল্ডেন সিটিতে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমক'র ২য় অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, সিলেটটুডে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি সিলেটটুডের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.