Sylhet Today 24 PRINT

শিল্পীরা সুরের মূর্ছনায় মাতালেন সিলেটটুডের সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ সুরের মূর্ছনায় মাতালেন শিল্পীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল গোল্ডেন সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন। এদিন সিলেটটুডেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন শিক্ষাবিদ, সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

বিকেল ৪টায় শুরু হওয়া সূধী সমাবেশের শেষ অংশে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন শিল্পী আয়েশা রুনা, দ্বীপ ও দ্বোহা চৌধুরী। গান শুনিয়ে তাঁরা মাতিয়ে রাখেন হলভর্তি দর্শক-শ্রোতাদের।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.