Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় 'শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সভাপতিত্বে ও শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ।

উল্লেখ্য, মেলায় ৬টি ক্লাস্টারের স্টল অংশ গ্রহণ করে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে দেখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.