Sylhet Today 24 PRINT

স্কলার্স হোমের পাঠানটুলা ক্যাম্পাসের ভবনে ফাটল: আতংক, বিক্ষোভ

ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০১৫

ভূমিকম্পের কারনে ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়ায় সিলেটের স্কলার্স হোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাসে  বিক্ষোভ করেছেন অভিবাবকরা। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষনা করেছেন।

অভিবাবক শাকির হোসাইন জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে স্কালার্সহোস ১১ তলা ভবনের চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিবাবকদের জানালে অভিবাবকরা স্কুলে এসে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষনিক স্কুল ছুটি দিয়ে আগামীকাল মঙ্গলবার একদিনের স্কুল ছুটি ঘোষনা করে।

তবে স্কলার্স হোম স্কুল কর্তৃপক্ষ বলছে,ভূমিকম্পে নয় নির্মাণ ক্রুটির কারনেই ফাটল দেখা দিয়েছে।

স্কলার্স হোম স্কুলের ফাউন্ডার অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী জানান, বিল্ডিং কোড মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে জীবনেই কোন ঝুঁকি নেই। ফাটল মেরামত করতে একদিনের জন্য স্কুল ছুটি দেয়া হয়েছে।

স্কলার্স হোম স্কুলের নির্মাণ প্রকৌশলী মাতাসিন আলী জানান, ভূমিকম্পে নয় নির্মাণ ক্রুটির কারনেই ফাটল দেখা দিয়েছে। আগেই এমন ফাটল ছিল। মেরামত না হওয়ার কারনে হয়তো ভূমিকম্পের কারনে ফাটল একটু বড় হয়েছে। আজকের মধ্যেই তা মেরামত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.