Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইয়াবাসহ আটক ১

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৭

গোয়াইনঘাটে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে জাফলং মোহাম্মদপুর ১নং আপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. বুরহান উদ্দিন (২৬)। তিনি গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রহমতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে আমদানী নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রি করে সমাজ তথা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে এসআই হারুনুর রশিদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- (০২) তাং ০২-০২-১৭।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন জানান, ধৃত বুরহান উদ্দিন দীর্ঘদিন থেকে ইয়াবাসহ মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.