Sylhet Today 24 PRINT

সিলেটে চোরাই গাড়িসহ গাড়ি চোর চক্রের সদস্য আটক

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটে গাড়ি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সেই সাথে উদ্ধার করা হয়েছে একটি চোরাই গাড়ি।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপতিতে বলা হয়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরাণ থানাধিন তামাবিল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তামাবিল রোডের দাসপাড়া এলাকার এসআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া পিকআপ গাড়িসহ মো. সোলায়মান (৩৪) নামে একজনকে আটক করে। পিকআপটি গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নগরীর মধুবন মার্কেটের সামন থেকে চুরি হয়।

আটক সোলায়মান সিলেটের গোয়াইনঘাট থানার পুন্যানগর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান- তিনি ও তার সহযোগী মো. ছয়দুল (৩৫) মিলে পিকআপটি চুরি করে নিয়ে যান। তারা দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন এলাকায় গাড়ি চোরাই চক্রের অন্যান্য সদস্য নিয়ে গাড়ি চুরি করে কিছুদিন নিজ হেফাজতে রেখে পরবর্তীতে বিক্রয় করে দেয়।

উদ্ধারকৃত পিকআপ ও আটককৃত ব্যক্তিকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.