Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ এক মদ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব জাফলং একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তির নাম মোঃ জব্বার মিয়া (২৮)। তিনি একই উপজেলার জাফলং নয়াবস্তি এলাকার মৃত মকবুল মিয়ার ছেলে।

সিলেট জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জব্বার মিয়ার কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.