নিউজ ডেস্ক | ২৭ এপ্রিল, ২০১৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪-২০১৫ (সিলেট জেলা) এর ২৭.০৪.২০১৫ ইং তারিখে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় বনাম শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় স্পোর্টস ওয়ান, রিকাবীবাজার, সিলেট এর সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী এম এ সাত্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর শিক্ষকবৃন্দ, স্পোর্টস ওয়ান এর স্বত্ত্বাধিকারী ও ক্রিকেট আম্পায়ার মোঃ ইমরান আজাদ, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেইন আরমান ও সাংগঠনিক সম্পাদক এটিএম ইকরাম, আম্পায়ার আমিরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, স্কোরার এ কে ইয়ামিন, তপন কুমার মালাকার, ক্রিকেটার পলাশ কর প্রমুখ।
ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হয়েছেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর খেলোয়াড় সাইফুল (৭-২-৮-৩)। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ পাঁচ উইকেটে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল খেলায় উন্নীত হয়েছে।
আগামী ২৯ এপ্রিল ২০১৫ ইং তারিখে সকাল ০৯.০০ টায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ বনাম শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর মধ্যকার উক্ত প্রতিযোগিতার ফাইনাল খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা উপভোগ করার জন্য সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ এর প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।