Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

দক্ষিণ সুরমার মোমিনখলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কানাই লাল দেব (৪৮)। তিনি শিববাড়ীর পৈত্তপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে সিলেট থেকে ঢাকাগামী জৈয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পারিবারিক দ্বন্দের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.