Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৮

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার দত্তগ্রামের নিপেন্দ্র কুমার ধরের ছেলে সাজাপ্রাপ্ত নিতাই লাল ধর ও কালাসারা দত্ত গ্রামের বিনোদ রায়ের ছেলে অশোক রায়। ওসমানীনগর উপজেলার এওলাতৈল গ্রামের রাশিদ উল্লার ছেলে হাছন মিয়া, তাহির আলীর ছেলে সানাউর আলী, ঘোষগাও গ্রামের মেরাব আলীর ছেলে রোশন মিয়া ও জাহাঙ্গীর আলম, নেত্রকোনা বেয়ার হাটির আজিজ মিয়ার ছেলে সজীব মিয়া ও একই এলাকার দুলু মিয়ার ছেলে আরাধন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী গ্রেপ্তারকৃতদের রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.