Sylhet Today 24 PRINT

ভুল বানানে কুলাউড়া উপজেলা পরিষদের বিলবোর্ড!

এস আলম সুমন, কুলাউড়া |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদের ভুল বানানে বিলবোর্ড লাগানো হয়েছে।

উপজেলা পরিষদ ভবনের সম্মুখে রাস্তার পাশে সম্প্রতি স্থাপিত চা বাগানের মনোরম দৃশ্য সম্বলিত বিলবোর্ডে বড় করে '‘সততা এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত এর স্থলে 'উজ্জ্বীভীত'  বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার’' স্লোগান লেখা হয়েছে। এছাড়াও উপজেলা সমন্বিত তথ্য ও সেবা ডেস্ক এর বিলবোর্ডে ডেস্ক এর স্থলে 'ডেক্স' লেখা রয়েছে।
 
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি বলেন, বিষয়টি সংশোধনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.