Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ টেক্সটাইল মিলে ড্রাম বিস্ফোরণে ৬ শ্রমিক অসুস্থ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জ টেক্সটাইল মিলের হাইড্রোজের পারক্সাইডের ড্রাম বিস্ফোরণে ৬ শ্রমিক অসুস্থ হয়েছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবিগঞ্জ টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা হলেন- শিমুল (২৮), জসিম (৩০), আতিক (২৫), শহীদুল ইসলাম (২৪), তারেক (২৫), রিমু (২৫)।

শ্রমিক লাউছ মিয়া ও আব্দুল খালেক সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবিগঞ্জ টেক্সটাইল মিলের হাইড্রোজের পারক্সাইডের ড্রাম বিস্ফোরণ ঘটে। এ সময় গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী জানান, হাইড্রোজেন পারক্সাইডের ড্রাম বিস্ফোরণে অসুস্থ ৬ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে গ্যাস ক্রিয়া থাকায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.