সিলেটটুডে ডেস্ক | ০৬ ফেব্রুয়ারী, ২০১৭
সিলেট সফররত সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার রাতে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতিবিনিময় সভায় দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিজেদের সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক আশেক-ই-এলাহী, বিটিভি ও সকালের খবরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমান।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ।