Sylhet Today 24 PRINT

‘সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জামায়াত ছাড়া দেশের সবাই শোকাহত’

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ আলী বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে একমাত্র জামায়াত ছাড়া দেশের সবাই শোকাহত। এটাই প্রমাণ করে সুরঞ্জিত সেনগুপ্ত কতোটা জনপ্রিয় ছিলেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আহমদ আলী বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আজ দেশের সকল দল সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকাহত। সকল দল বিবৃতি দিয়েছে। কিন্তু জামায়াতের কোন শোক নেই।

তিনি বলেন, রাজনীতি শিখতে হলে সুরঞ্জিত সেনগুপ্তের কাছে আসতে হবে। তাঁর মৃত্যু নেই। তিনি চির ভাস্বর।

এর আগে সোমবার বেলা ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে তাঁর নির্বাচনী এলাকা শাল্লায়। বিকাল ৩টায় দিরাইয়ে তাঁর নিজ বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সুরঞ্জিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.