সুনামগঞ্জ প্রতিনিধি | ০৬ ফেব্রুয়ারী, ২০১৭
দিরাইয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন হাজারো জনতা
দিরাই-শাল্লার সকল মানুষই আমার আত্মীয় জানিয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সন্তান সৌমেন সেনগুপ্ত বলেন, আজ (সোমবার) যখন আমার বাবার লাশ ঢাকা থেকে নিয়ে আসার সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার সাথে কেউ দিরাইয়ে যাবে কিনা, প্রতি উত্তরে তাদেরকে একথা বলি আমি।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দিরাইয়ের আনোয়ারপুরে সুরঞ্জিত সেনগুপ্তের নিজ বাড়ি সংলগ্ন বালুর মাঠে বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের উদ্দেশে একথা বলেন সৌমেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মুহিবুর রহমান মানিক এমপি, সু্রঞ্জিত সেনগুপ্তের সহপাঠী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মজিদ খান এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা এডভোকেট শামসুল ইসলাম।