নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারী, ২০১৭
দলমত নির্বিশেষে বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বাবু সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংবিধান প্রণেতা কমিটির অন্যতম এই সদস্যের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ বিদায় জানানোর জন্য সোমবার সকাল থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন প্রয়াত সুরঞ্জিত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সকল দল মতের মানুষ ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান প্রবীণ এই রাজনীতিবিদকে। এ সময় ফুলে ফুলে ঢেকে যায় তার কফিন।
বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা আহাদুস সামাদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট আতিকুর রহমান সাবু, এমদাদ হোসেন চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, মুফতী নেহাল উদ্দীন, নারায়ণ পুরকায়স্থ ফনি, এডভোকেট ফখরুল হক, আব্দুল লতিফ খান, বজলুর রহমান ফয়েজ, বোরহান উদ্দীন, এডভোকেট ইসরাফিল আলী, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, কয়েস আহমদ সাগর, উজ্জল রঞ্জন চন্দ, নুর মোহাম্মদ খান সাইফুর, মো: কাউসার ও রিয়াদুল হাসান প্রমুখ।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।
মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, ইমামুর রহমান লিটন, আনিছুর রহমান তিতাস, আব্দুর রব সায়েম, লাহিন আহমদ, হোসেন আহমদ বাবু, ফয়সল আজাদ খান, মিনহাজ চৌধুরী লিটন, আনিছুজ্জাজামান আনিছ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, সুমেল আহমদ, ইমন আহমদ, ছাদেক খান, আবির হাসান রানা, রাজন আহমদ, কাশেম, ছাএলীগ নেতা অমিত জিৎ প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন. সিলেট (বামাসাক) ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বাবু সুরঞ্জিতের কফিনে।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সমকাল’র স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক মানচিত্রর স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পী. সিল টিভির হেনা মম প্রমুখ।