Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আকমল হোসেন

উপজেলা পরিষদ নির্বাচন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন।

মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আকমল হোসনকে চুড়ান্ত করে বলে জানান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে তদবিরে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ ও আওয়ামী লীগ নেতা মিন্টু রঞ্জন ধর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.